হোম অন্যান্যসারাদেশ আশাশুনির গোয়ালডাঙ্গায় সাংবাদিকের উপর ধর্ষনের চেষ্টা ও মারপিটের আসামীদের হামলা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনির গোয়ারডাঙ্গায় সাংবাদিকের উপর গৃহবধুকে ধর্ষনের চেষ্টা ও মারপিটের ঘটনায় আদালতে দায়রকৃত মামলার আসামীরা হামলা করার চেষ্টা করে । সেময় সেখানে উপস্থিত পথচারীরা ধাওয়ার মুখে হত্যার হুমকী দিয়ে পিছু হোটে। রবিবার রাত্র আনুঃ ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে তিন রাস্তা মোড়ে রহিমের ফলের দোকানের সামনে।এ ঘটনায় হামলাকারী মামলার আসামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় অভিযোগ সুত্রে জানাগেছে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ওমর আলী গাজীর পুত্র আব্দুল খালেক কর্তৃক একই গ্রামের ভুমিহীন পরিবারের গৃহবধু আনিছ গাজীর স্ত্রী সালমা খাতুনকে কুপ্রস্তাব দিয়ে ব্যার্থ হয়ে ২৪/০২/২০২২তারিখ রাতে ধর্ষনের চেষ্টা ও মারপিট করায় সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর পুত্র আব্দুল খালেক গাজীর সহযোগী, হামিদ গাজী, হান্নান গাজীকে আসামী করে ৯০/২২ নং মামলা দায়ের করেন।

এ ঘটনায় দৈনিক যশোর ও পত্রদূত সাতক্ষীরা থেকে প্রকাশিত আসামীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তারা চরম ক্ষিপ্ত হয়ে উঠে এক পর্যায় সাংবাদিকের উপর হামলা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সুযোগ বুঝে আশাশুনি রিপোটার্স ক্লাবের সহসভাপতি দৈনিক যশোর পত্রিকার উপজেলা প্রতিনিধি এমএম সাহেব আলীর ঘটনার দিন রাতে গোয়ালডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী বসন্তী মন্দীর চত্বর থেকে পুজা দেখে ফিরে গোয়ালডাঙ্গা বাজারে তিন রাস্তার মোড়ে রহিমের ফলের দোকানে সামনে এসে মোটর সাইকেল থামিয়ে দোকানে কথা বলছিলাম।

এসময় কিছু বুঝে উঠার আগেই মামলার আসামী আঃ খালেক, আঃ হামিদ ও আঃ হান্নানসহ অজ্ঞাতনামা ২ও ৩জন হত্যার হুমকী দিয়ে বলে আমাদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিস তুই কত বড় সাংবাদিক হয়েছিস তা আজ দেখে নেব বলে হামলার চেষ্টা করলে আশপাশে থাকা লোক জনের ধাওয়ার মুখে তারা পিছু হোটে। তবে তারা বলে এ যাত্রার মত রেহাই পেলি তোকে কেউ বাঁচাতে পারবে না বলে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনা ওই রাতেই মোবাইল ফোনে আশাশুনি থানা অফিসার ইনচার্জ ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদিশ চন্দ্র সানা সহ প্রেস ক্লাব ও রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দকে জানানো হয়।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম পিপিএম’র সাথে তার কার্যালয় আশাশুনি রিপোটার্স ক্লাকের সভাপতি রাবিদ মাহমুদ চ ল, সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু , যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ বাবলুসহ স্থানীয় সাংবাদিকরা দেখা করে এ বিষয় বলতে গেলে তিনি বলেন সাংবাদিক সাহেব আলী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা মিললে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না যতই শক্তিশালী হোক না কেন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন