হোম অন্যান্যসারাদেশ আশাশুনির গোয়ারডাঙ্গা গৃহবধুকে ধর্ষনের চেষ্টা ও মারপিটের ঘটনায় আদালতে মামলা তদন্ত সম্পন্ন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের গৃহবধুকে ধর্ষনের চেষ্টা ও মারপিট করে আহত করার ঘটনায় সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বতর্মানে সাতক্ষীরার সিআইডির কাছে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নিদের্শে সিআইডির সাতক্ষীরার পুলিশ পরিদর্শক ঘটনার তদন্ত করেছেন।

এ ঘটনাটি ঘটেছে গত ২৪/২/২২ তারিখে রাত আনুঃ ৮টার সময় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে ভিক্টিমের বসত বাড়ীতে। আদালতের মামলা সুত্রে ও এলাকা ঘুরে স্বাক্ষীসহ আশপাশের লোকজনের সাথে কথা বলে জানাগেছে গোয়ালডাঙ্গা গ্রামে ভূমিহীন আনিছ গাজী স্ত্রী সালমা খাতুনকে একই গ্রামের মৃত ওমর আলী গাজীর পুত্র আব্দুল খালেক গাজী কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী লোভী লম্পট চরম ক্ষিপ্ত হয়ে সুযোগ খুজতে থাকে। একপর্যায় ঘটনার দিন রাতে সালমার স্বামী ও সন্তান বাড়ীতে না থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করাসহ ধর্ষনের চেষ্টাকারী খালেককে খাটের উপর থেকে ফেলে দিয়ে গৃহবধু বাহিরে হয়ে দরজায় শিকল লাগিয়ে তাকে ঘরে আটক করে চিৎকার দিতে থাকে।

এ সময় এলাকার লোকজন চিৎকার শুনে সেখানে আসার আগেই ধর্ষনের চেষ্টাকারী পরিবার খবর পেয়ে তার ভাই আঃ হামিদ গাজী ও হান্নান গাজী ঐ বাড়ীতে এসে ঘরের দরজা ভেঙ্গে ভাইকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় গৃহবধু সালমা বাঁধা দিলে তাকে বেপোরোয়া মারপিট করে আহক করে। এ সময় আশপাশের লোকজন উপস্থিত হলেও তাদের ভয়ঙ্কার উগ্র মেজাজ দেখে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। আহত সালমা খাতুন আশাশুনি হাসপাতালে ৭দিন চিকিৎসাধীন থাকার পর একটু সুস্থ হয়ে সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ৯০/২২নং মামলা দায়ের করে।

বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডি সাতক্ষীরাকে তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গতকাল দুপুরে সিআই ডি সাতক্ষীরা পুলিশ পরিশর্দক মোঃ মারফত আলী আদালতে নির্দেশে মামলাটি তদন্ত কার্যক্রম সম্পন্ন করে। এ সময় স্বাক্ষীসহ আশপাশের লোকজন এ ঘটনার বর্ননা দিয়ে তাদের এলাকায় অগনিত অপরাধ রয়েছে তা পুলিশ পরিদর্শকে জানান। তারা এ ঘটনার ন্যায় বিচারের দাবী জানান।

 

এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি
০১৭২৬-৪০৬৮৯৮।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন