আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন এক মামলা বাজের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। মামলাবাজ আইয়ুব আলী গাইন ঐ ওয়ার্ডের বাসিন্দা। সে অতিলাভের আশায় স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বিতর্কিত করে তুলেছে।
এলাকাবাসীর প্রশ্ন কে এই আইয়ুব আলী কি তার রাজনৈতিক পরিচয়?
বিগত দিনে সরকার পতনে আন্দোলন সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িয়ে এলাকার শান্তিপ্রিয় মানুষের ক্ষতি সাধন করে এসেছেন। এরই অংশ হিসাবে ৭নং ওয়ার্ডের সুনামধন্য ইউপি সদস্যকে জড়িয়ে এরই মধ্যে একের পর এক মিথ্যা হয়রানী মূলক মামলা করে চলেছে। তার এহেন কর্মকান্ড থেকে রক্ষা পেতে ইউপি সদস্য বিভিন্ন দপ্তরে আবেদন ও করেছে।
জানা গেছে অত্র ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের মৃত উজির আলী গাইনের ছেলে আইয়ুব আলী গাইন। একই গ্রামের মৃত শামছুর সানার ছেলে ইউপি সদস্য মামুন। রাজাপুর মৌজার এস,এ ১১ নং খতিয়ানের রেকর্ডীয় মালিকের নিকট থেকে ৪.৫ শতক জমি ক্রয় করেন। দীর্ঘ্য ২৫ বছর শান্তি পূর্ণ ভাবে ভোগ দখলে রয়েছে। বর্তমানে উক্ত জমিতে পাকাঘর নির্মানের কাজ শুরু করিলে কোনো কারন ছাড়াই আইয়ুব গাইন আদালতে ৮৫৯/২২ নং একটি মামলা ঠুকে দেয়। ঐ মামলাটি তদন্তধীন রয়েছে। মামলা বাজ আইয়ুব আলী এতেও ক্ষান্ত হয়নি। তিনি সাংবাদিক প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে এবং আদালতে পুনরায় মেম্বার মামুনের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা করার জন্য উঠে পড়ে লেগেছে।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান রুহুল কুদ্দুসের সাথে কথা হলে তিনি বলেন ২৫ বছর পূর্বে এওয়াজ বদল করে মেম্বার মামুন ভোগ দখলে রয়েছে। আইয়ুব আলী গাইন স্থানীয় রাজনৈতিক নেতাদের পরামর্শে অহেতুক এই নির্মান কাজ বাধা সৃষ্টি করছে। প্রকৃত পক্ষে আইয়ুব আলী গাইনের ঐ দাগে যে সম্পত্তি পাইবে তা বজায় আছে বলে তিনি জানান।
