আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে নব নির্বাচিত মেম্বর ও মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে শপথ নেন উপজেলার ১১ টি ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত ৩৩ জন মহিলা সদস্য।
শপথ বাক্য পাঠ করান উপজেলা প্রশাসন কর্মকর্তা। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ম শেখ হাসিনার আমার গ্রাম আমার শহর বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিহার্য। তিনি নবনির্বাচিত সকল ইউপি সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং সরকারের ধারাবাহিক উন্নয়নে ত্বরান্বিত করতে কাজ করার আহ্বান জানান।
শপথ অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের লিখিত শপথ বাক্য পাঠ করান আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, দীপঙ্কর কুমার দ্বীপ, রুহুল কুদ্দুস গাজী, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, জগদীশ চন্দ্র সানা, ওমর ছাকি ফেরদৌস পলাশ, আবু বক্কার সিদ্দিক ও সাংবাদিকবৃন্দ।
