হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মুস্তাহিদুর রহমান

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আশাশুনি আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুস্তাহিদুর রহমান। সে আশাশুনি আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ ও আকিরোন নেসা এর গর্বিত পুত্র। সহকারী শিক্ষক মুস্তাহিদুর রহমান এবার দিয়ে মোট ৫ বার জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

আদর্শবান শিক্ষক হিসেবে শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে তার সুফল হিসাবে সে বার বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে পুরষ্কারে ভূষিত হয়ে আশাশুনি বাসীকে গর্বিত করেছে। মুখ উজ্জল করেছে শিক্ষক সমাজসহ আশাশুনি আলিয়া মাদ্রাসা। এতে ধন্য তার পিতা মাতা সহ পরিবার। আমরা এই গর্বিত সন্তানের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করছি। সে জীবনে আরো অনেক বড় হোক।

৫ বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সহকারী শিক্ষক মুস্তাহিদুর রহমানের সার্বিক মঙ্গল কামনা করে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতি সভাপতি কৃষকলীগ নেতা সাংবাদিক এম এম সাহেব আলী, আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সস্পাদক জিয়াউল ইসলাম সহ সমিতির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন