আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয় দপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।
মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুছ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা, আশাশুনি প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক আফরোজা সুলতানা প্রমুখ।
এসময় বক্তাগণ ” সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষক সরমীন চৌধুরী এবং গীতা থেকে পাঠ করেন প্রশিক্ষনার্থী অলোকা বিশ্বাস।
