হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শারদীয়া দূর্গা উৎসব উপলক্ষে সোমবার বিকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের পর্ব কাদাকাটি সার্বজনীন অনুদান মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ২৪তম নৌকা বাইচ প্রতিযোগিতার তালার পঙ্খিরাজ, তালার কপোতাক্ষ ও সাতক্ষীরা সদরের ষষ্ঠগ্রামের তুফান নৌকা দল অংশ নেয়।

নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধর করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। তিনি মন্দির উন্নয়নে পরিচালনা কমিটির সভাপতি লক্ষীকান্ত রায়ের হাতে ৫০হাজার টাকার চেক তুলে দেন।

সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ন্যায় নিষ্ঠাবান মানবিক অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম, সাতক্ষীরা ডিপি পুলিশের ইনন্সপেক্টর রাজিব আল রশিদ, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, কাদাকাটি ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সভাপতি দীপংকর সরকার দীপ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আশাশুনি রিপোটার্স ক্লাবের সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, তালা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় কুমার রায়, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এমএম সাহেব আলী, আশাশুনি রিপোটার্স ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন।

তালা উপজেলা শিক্ষা অফিসের কম্পিউটার অপরেটর বিশ্বজিৎ রায় , পূর্বকাদাকাট অনুদান মন্দির পচিালনা কমিটির সাধারন সম্পাদক সন্তোষ কুমার মন্ডলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশাশুনি থানার এএসআই আনিছুর রহমান, মোজাফফর বড়দল ইউপি মহিলা মেম্বর শ্রাবন্তী বৈরাগী, কাদাকাটির সরস্বতী রানী সরকার, সাবেক আলোমতি সরকার, ইউপি সদস্য অরবিন্দু কুমার সাান, বড়দল ইউপি মেম্বর জাহাঙ্গীর হোসেন , ছাত্রলীগ নেতা আছাদুজ্জামান আছাদ, বাচ্চু, সাংবাদিক আসলাম লিংকন সহ পূর্বকাদাকাটি অনুদান পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ ইউনিয়ন আ’লীগের কর্মকর্তাবৃন্দ।

পূর্ব কাদাকাটি সার্বজনীন অনুদান মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ২৪তম নৌকা বাইচ প্রতিযোগিতা শুরুর আগে অতিথিবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সাতক্ষীরার তালা উপজেলার পঙ্খিরাজ ও একই উপজেলার কপোতাক্ষ নৌকা দল ২য় স্থান অধিকার করে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন