হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দায়িত্ব পেয়েছেন মিজান

 

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দায়িত্ব পেয়েছেন মিজানুর ইসলাম মিজান। গত ৭/১২/২১ তারিখে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ রায়হান সাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আশাশুনি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছেন মিজানুর ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সংগঠনকে আরও সুসংগঠিত করে লক্ষে মিজানুর ইসলাম মিজানকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে এ দায়িত্ব অর্পন করেছেন। দায়িত্ব গ্রহনের পর তিনি সকলের দোয়া আর্শিবাদ কামনা করে বলেন আমি যেন ন্যায় নিষ্ঠার সাথে এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সে জন্য সকলের সকলের প্রতি আহবান জানাচ্ছি।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন