হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে উপজেলা চোয়রম্যান মেস্তাকিমের সাথে সরকারি কলেজের অধ্যক্ষের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সাথে মতবিনিময় করেন আশাশুনি সরকারি কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। গতকাল সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালযয়ে এ মতবিনিময় করনে।

মতবিনিময় কালে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ কলেজের শিক্ষার মান বৃদ্ধিতে সুন্দর পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে উপজেলা চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম বলেন, শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে বহুবছর ধরে আশাশুনির একটি ঐতিহ্য রয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার আশাশুনি ডিগ্রী কলেজ সরকারিকরণ বাস্তবায়িত করা হয়েছে। তিনি এই কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কৃষক লীগের সদস্য সচিব মতিলাল সরকার প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন