এম এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনিতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। সোমবার আশাশুনি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ও সহযোগী সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি পালনে সকাল ৮.৩০ মিনিটে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, ৮.৩৫ মিনিটে কালোব্যাচ ধারন, ৮.৪৫ মিনিটে বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পমাল্য অর্পনের পর সকাল ৯ টায় শোক র্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে গিয়ে ১ শোক সভায় মিলিত হয়।
শোক সভা শেষে আছর বাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুননেছা মুজিব সহ স্ব পরিবার এবং দেশের জন্য আত্মত্যাগকারীদের রুহয়ের মাগফিরাত কামনায় সহ দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সম্ভুজিৎ মন্ডলের পরিচালনায় শোক সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের নেতা রফিকুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান আ’লীগের সাংগঠনিক সম্পাদক স.ম সেলিম রেজা মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান মিলি, বুদ্ধদেব সরকার, রনজিৎ কুমার বৈদ্য, আহসান উল্লাহ আছু, উপজেলা কৃষকলীগের সভাপতি এন,এম,বি রাশেদ সরোয়ার শেলী, শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, যুবলীগের সাধারন সম্পাদক সাবেক জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস,এম সাহেব আলী, কৃষকলীগের সহ সভাপতি বদরুদ্দোজা সানা, সেক্রেটারী মতিলাল সরকার, শ্রমিকলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, যুবলীগ নেতা পরেশ অধিকারী, আছাদুজ্জামান খোকন, তৈবার রহমান, কৃষকলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, আল আমিন হোসেন, রানা, জয়নাল, ডালিম, সেলিম, নুর মোহাম্মাদ শান্ত সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
