হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে ইউনিয়ন পর্যায়ে ২য় ডোজের টিকা শুরু

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম পুনঃরায় শুরু হচ্ছে আজ মঙ্গলবার ২য় ডোজ টিকা শুরু করা হয়েছে । মঙ্গলবার উপজেলার প্রতিটি ইউনিয়নে কোভিড-১৯ সিনোফার্ম (ভিরোসেল) এর শুধুমাত্র ২য় ডোজ টিকা প্রদান করা হয়।

গত মাসে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত টিকাদান ক্যাম্প থেকে যারা ১ম ডোজ গ্রহণ করেছিলেন শুধুমাত্র তারাই ২য় ডোজ পাবেন। সকাল ৯.০০ টা থেকে ২.৩০ টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। টিকা গ্রহনের ক্ষেত্রে বিগত ক্যাম্পেইনে রেজিষ্ট্রেশন পূর্বক ১ম ডোজ পেয়েছেন তারাই শুধুমাত্র ২য় ডোজ পাবেন।

কেন্দ্র পরিবর্তন করে টিকা গ্রহণ করা যাবে না। রেজিষ্ট্রেশন এর মূলকপি এবং ফটোকপি আনতে হবে। পূর্বে ইউনিয়ন পর্যায়ে যে সকল কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছিল সে সকল কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন