হোম অন্যান্যসারাদেশ আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাথের তদন্ত আজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আজ আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাথের অভিযোগের তদন্ত হবে। এঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নির্দেশে তদন্ত করবেন কলোরোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ইতিমধ্যে তিনি অভিযোগের তদন্ত সম্পর্কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলকে অবহিত করে নোটীশ প্রদান করেছেন।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে ম্যানেজিং কমিটির ৪ কর্মকর্তা ও সদস্যবৃন্দ বাদী হয়ে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের বিরুদ্ধে দূর্নীতি, স্কুল সংস্কার সহ বিভিন্ন বিষয়ে সরকারি বরাদ্ধকৃত মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কলোরোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সরজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

নির্দেশ পেয়ে তিনি ইতিমধ্যেই ১৯/০৪/২০২২ তারিখে সকালে সরজমিনে অভিযোগের তদন্ত করার জন্য প্রধান শিক্ষককে লিখিত নোটীশ প্রদান করেছেন। নোটীশে বলা হয়েছে সকাল ১০টার মধ্যে স্কুলে হাজির থাকার জন্য।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে সাথে কথা বললে তিনি বলেন প্রধান শিক্ষক নিরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে শুনেছি কাল তার তদন্ত হবে। তবে তদন্তে যদি সত্যতা মিলে তাহলে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন। প্রধান শিক্ষক হিসেবে তিনি একজন ভালো মানুষ বলে আমি এখানে চাকুরীতে জয়েন করে থাকা অবসস্থায় জেনেছি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রতিবেদকে জানান প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা আমরা ইতিমধ্যেই খোজ খবর নিয়েছি তাতে সত্যতা পাওয়া যায়নিও অভিযোগ কারী ৪জন ম্যানেজিং কমিরি সম্মানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জেনেছি এ অভিযোগ তারা করেননি।

এ বিষয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এর কোনো সত্যতা নেই। ম্যানেজিং কমিটির সদস্য বা কর্মকর্তারা আমার সম্পর্কে জানেন এবং স্কুলের কাজের বিষয়ে তাদের সাথেই সমন্নয় করেই ভালোভাবে কাজ করেছি। আপনারাতো জানেন যে আমার বিরুদ্ধে কিছু মানুষ ষড়যন্ত্র করছে হয়রানী করার জন্য। আসলে ভালো মানুষের সমাজে কোনো জায়গা নেই। খারাপ মানুষরাই এ সমাজ গ্রাস করার কারনে ভালো মানুষরা পদে পদে হয়রানী হচ্ছে। আগামীকাল সকালে এবিষয়ে তদন্ত আছে আমার দাবী আপনারা সকলেই তদন্তকালে উপস্থিত থাকবেন। যদি আমার বিরুদ্ধে করা অভিযোগের একটিও প্রমানিত হয় তাহলে আমার বিরুদ্ধে যে ব্যবসস্থা নেয় নিবেন আমার এতে আপত্তি নেই। আর যদি অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায় তাহলে আমাকে হেয় প্রতিপূর্ণ করা সহ যারা হয়রানী করে চলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে।

আর অভিযোগকারী ম্যানেজিং কমিটির উল্লেখিত ৪ কর্মকর্তা সদস্যের সাথে যেগাযোগ করা হলে তারা বলেন আমরা কোনো অভিযোগের বিষয়ে জানিনা বলে তারা জানান। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বলেন প্রধান শিক্ষক স্যার খুব ভালো মানুষ তার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমরা এ মিথ্যা অভিযোগ প্রত্যাহারে জোর দাবী জানাচ্ছি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন