হোম অন্যান্যসারাদেশ আশাশুনি বদরতলায় হাঁস-মুরগী পালন সাত দিনের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি বদরতলা ৭দিনের হাঁস-মুরগি পালন কোর্স সম্পন্ন হয়েছে। গতকাল সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কোর্সের সমাপ্তি ঘটে।

উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৌমাছি যুব সংগঠনের আয়োজনে এবং আশাশুনি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সার্বিক সহযোগিতায় ২০২১-২০২২ অর্থ বছরের ১ম অপ্রাতিষ্ঠানিক হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী সুবির হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক।

বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোখজুল রহমান, ক্যাশিয়ার মিল্টন দাশ।

প্রশিক্ষনে অংশগ্রহন করেন শালখালী ও বদরতলা গ্রামের ১৫জন ছেলে ও ১৫জন মেয়ে। প্রশিক্ষন প্রদান করেন, গৌমত দাশ ও নাজমূল হাসান। অনুষ্ঠা পরিচালনা করেন মৌমাছি যুব সংগঠনের নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন