আশাশুনি প্রতিনিধি :
সাতক্ষীরার তালার রাজাকার পুত্র অমৎস্যজীবি জিল্লুর রহমানের দালালি তদবীর তাগেদা এবং বিভিন্ন কর্মকান্ডে আশাশুনি উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলার মৎস্যজীবি জেলে সম্প্রদায় মানুষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ অতিষ্ট হয়ে পড়েছে।
এব্যাপারে তথ্য অনুসন্ধানে আর লিখিত অভিযোগে জানা গেছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার আঠারই গ্রামের রাজাকার আব্দুল ওহাব গাজীর পুত্র জিল্লুর রহমান গাজী দীর্ঘদিন যাবৎ ডিসি অফিস সহ বিভিন্ন উপজেলায় প্রভাব খাটিয়ে দালালি আর তদবীর তাগেদা করে প্রকৃত মৎস্যজীবি জেলেদেরকে সরকারি জলমহাল ইজারা থেকে বঞ্চিত করে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগ সাজস করে অর্থের বিনিময়ে অমৎস্যজীবি সংগঠন ও ব্যক্তিদের মৎস্যজীবি বানিয়ে তাদেরকে এ জলমহাল ইজারা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। ফলে প্রকৃত সরকারি জলমহাল যাদের পাওয়ার কথা ছিল সে সব মানুষগুলো বি ত হচ্ছে বছরের পর বছর। এসব বিষয় নিয়ে তালা রুপালী মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক আবুল নিকারী বাদী হয়ে জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটিতে মৎস্যজীবি প্রতিনিধি হিসাবে অন্তর্ভুক্ত হওয়া রাজাকার পুত্র অমৎস্যজীবি জিল্লুর রহমানের অপসারনের দাবীতে জেলা পুলিশের বিশেষ শাখায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোল্লা মোজাহিদুর রহমান দীর্ঘ তদন্ত শেষে জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটিতে মৎস্যজীবি রাজাকার পুত্র মোঃ জিল্লুর রহমান একজন অমৎস্যজীবি হওয়ায় অপসারনের আবেদন সংক্রান্ত প্রতিবেদন প্রেরন করেন। এছাড়া তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আরো একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সমাজ সেবা অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তালার সমন্বয়ে ৩ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত টিম দীর্ঘ তদন্ত শেষে সাতক্ষীরা জেলা জলমহাল কমিটিতে অমৎস্যজীবি সংগঠনের প্রতিনিধি হিসাবে জিল্লুর রহমানকে অন্তর্ভুক্তির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
নির্বাহী অফিসার উক্ত প্রতিবেদন পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন হিসাবে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় প্রেরন করেন। রাজাকার পুত্র অমৎস্যজীবি জিল্লুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে জেলার বিভিন্ন উপজেলার মৎস্যজীবি সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
