হোম আন্তর্জাতিক আবারও পারমাণবিক বোমা তৈরির পথে উ’কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক :

ক্রুজ মিসাইল ও ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর এবার উত্তর কোরিয়া পারমাণবিক বোমা বানানোর ওপর জোর দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন বিশ্লেষকরা।

স্যাটেলাইটের সাম্প্রতিক ছবিতে ইয়ংবিয়নের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণের প্রমাণ পাওয়ারও দাবি করেন তারা। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া।

ওয়াশিংটনের দ্বিমুখী আচরণের কারণে পরমাণু আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ দেশটির।সাম্প্রতিক সময়ে একের পর এক অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আবারো আলোচনায় উত্তর কোরিয়া।

দেশটির অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে পূর্ব এশিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।ক্রুজ ও ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় পিয়ংইয়ং, তাদের সবচেয়ে বড় পরমাণু কর্মসূচি কেন্দ্র ইয়ংবিয়নের পরিধি বাড়ানো হচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র।

মিডলবারি ইন্সটিটিউটের জেফারি লুইসসহ তিন বিশ্লেষক সাম্প্রতিক স্যাটেলাইটের ছবিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষেত্র সম্প্রসারণের প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন। এর মধ্যদিয়ে উত্তর কোরিয়া পারমাণবিক বোমার উপাদানের উৎপাদন বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তারা।

২০১৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠকে পরমাণু সমঝোতার পর সাম্প্রতিক সময়ে আবারো পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী অবস্থানের অভিযোগ করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ করে দেশটি জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র নিন্দা জানালেও সিউলের সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা নিয়ে নিশ্চুপ তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন