হোম জাতীয় আবহাওয়া ঠান্ডা হলে দেশে বিদ্যুৎ ঘাটতি থাকবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক :

অক্টোবরের পর থেকে দেশের আবহাওয়া ঠান্ডা হতে শুরু করলে অর্থাৎ শীতকাল শুরু হলে বর্তমানের যে বিদ্যুৎ ঘাটতি তা থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ছয় মাসের বেশি দেশে জ্বালানি মজুতের সংরক্ষণ ব্যবস্থা নেই, এক্ষেত্রে জ্বালানি মজুতে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা বৃক্ষমেলা-২০২২ উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী। এই বৃক্ষমেলার আয়োজন করে মেহেরপুর জেলা বন বিভাগ।

এর আগে প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় হরেক রকমের গাছের চারা নিয়ে প্রদর্শিত অর্ধশত স্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মোহাম্মদ কবীর প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় আয়োজিত জেলার নার্সারি মালিকদের নিয়ে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ দিনব্যাপী চলবে এই বৃক্ষমেলা। মেলায় মোট ৩০টি স্টলে ২ হাজারেরও অধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ শোভা পাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন