হোম খুলনাসাতক্ষীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 32 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত কবির হোসেন আকন এর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুল্লাহ, মো. শফিউল ইসলাম ও শিক্ষার্থী তাসফিয়া তাবাচ্ছুম প্রমুখ। আলোচনা সভা শেষে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুর রহমান। এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেদায়েতুল্লাহ পলাশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন