হোম খুলনাসাতক্ষীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে প্রভাতফেরী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে প্রভাতফেরী

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রভাত ফেরী, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে একুশের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুল আজিজ, সহকারী শিক্ষক আব্দুল মালেক, রনজিত কুমার, আবু সাঈদ, মাধবী রানী, মফিজুল ইসলাম ও রুস্তম আলী প্রমুখ। আলোচনা সভা পূর্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রভাতফেরী করে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন