হোম খুলনাকুষ্টিয়া আনন্দ-উচ্ছ্বাসে ইবিতে দোল পূর্ণিমা উদযাপন 

আনন্দ-উচ্ছ্বাসে ইবিতে দোল পূর্ণিমা উদযাপন 

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ
ইবি প্রতিনিধি:
আনন্দ-উচ্ছ্বাসে-উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা ও হোলি উৎসব উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) প্রাঙ্গণে সনাতন শিক্ষার্থীদের উপস্থিতিতে এ উৎসব উদযাপন করা হয়।
উৎসবটি উপলক্ষে মঙ্গলবার সকালে টিএসসিসি’র পূজা উদযাপন কক্ষে শ্রীকৃষ্ণের পূজার আয়োজন করা হয়। এরপর শ্রীকৃষ্ণের বিগ্ৰহে প্রথম আবির অর্পণ করে হোলি খেলা শুরু হয়। রঙিন আবির ও রঙের মিশেলে হোলি খেলায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। উৎসব শেষে প্রসাদ বিতরণ করে মিষ্টিমুখ করেন শিক্ষার্থীরা।
এসময় অদিতি ঢালী নামের এক শিক্ষার্থী বলেন, আমার তিন বছরের ক্যাম্পাস লাইফের এটাই প্রথম দোল ছিলো। ক্যাম্পাস বন্ধ থাকায় খুব বেশি আয়োজন না করা গেলেও যতটুকু হয়েছে বেশ ভালোই উপভোগ করেছি। সব মিলিয়ে ভালো লেগেছে।
আরেক শিক্ষার্থী জানান, এই দিনে শ্রী কৃষ্ণ বেত্রাসুর নামে এক অত্যাচারি অসুরকে হত্যা করে তার রক্তে হোলি খেলেছিলেন। আবার ফাল্গুনী পূর্ণিমা তিথির এই দিনে শ্রী কৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রঙ ছোড়াছুড়ির খেলায় মেতেছিলেন। এ জন্য হিন্দুধর্মাবলাম্বীরা বহু আগে থেকেই দোলযাত্রা বা হোলি উৎসব পালন করে আসছেন।
বিশ্ববিদ্যালয় পূজা উদজাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, দিনব্যাপী প্রার্থনা ও উৎসব আয়োজন করেছি। ক্যাম্পাস বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে চলে গেছে। তবে ক্যাম্পাসে অবস্থিত সনাতন ধর্মাবলম্বী প্রায় সবাই এতে অংশগ্রহণ করেছেন। এ বছর যেহেতু রমজান মাস চলছে তাই আমরা একটু ছোট পরিসরে এ বছরের উৎসব আয়োজন করেছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন