হোম অন্যান্যসারাদেশ আজ দ্বিতীয় দফায় দেশের ১৮ টি জেলায় পাঠানো হচ্ছে করোনা ভ্যাকসিন

সংকল্প ডেক্স :

দ্বিতীয় দফায় পুলিশ প্রহরায় দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে করোনা ভ্যাকসিন। শনিবার বিকেল চারটায় উত্তরবঙ্গের গাইবান্ধা, রংপুর,লালমনিরহাট,কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার উদ্দেশ্য ফ্রিজারভ্যান ছেড়ে গেছে টঙ্গীর বেক্সিমকোর ওয়ারহাউজ থেকে।

রাত ১২ টা পর্যন্ত ১৮ জেলা ও ২ টা পর্যন্ত ২৫ জেলায় মোট ২৩ লাখ ৯৬ হাজার ডোজ টিকা পাঠানো হবে বলে জানা গেছে। এর আগে টঙ্গীর বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়ারহাউজে ৫০ লাখ টিকার আনা হয়।

সরকারি নিদের্শনায় পর্যায়ক্রমিক ভাবে এগুলো পাঠানো হবে দেশের সকল জেলায়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন