স্টাফ রিপোটার, কেশবপুর (যশোর) :
আগামী ২সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে উপজেলা, পৌর বিএনপির ও তার সহযোগী সংগঠনের সকল ইউনিটের শীর্ষ নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট বিকেলে কেন্দ্রীয় বিএনপির নেতা আবুল হোসেন আজাদ এর বাসায় পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিল মশিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান, রেজাউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কাউন্সিল আব্দুল হালিম মোড়ল, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, মজিদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ সহ ইউনিয়ন ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে আহত নেতা-কর্মীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
