হোম জাতীয় আগস্টে সড়কে ঝরেছে ৫১৯ প্রাণ

জাতীয় ডেস্ক :

সারা দেশে গত আগস্টে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭২ জন। মোট দুর্ঘটনার তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ এবং নিহতের হার ৩৩ দশমিক ১৪ শতাংশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আগস্ট মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এতে নিহত হয়েছেন ৫১৯ জন। এছাড়াও ৯৬১ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৬৪, শিশু ৬৯।

এসব দুর্ঘটনায় ১০৯ পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন, অর্থাৎ ১৮ দশমিক ১১ শতাংশ।

একই সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১২৭টি দুর্ঘটনায় ১৪২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন।

এছাড়া, একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ঢাকায় ৩২ দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে মাগুরা, ঝালকাঠি ও সুনামগঞ্জ জেলায়। এ ৩টি জেলায় ৭টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি। আর রাজধানীতে ২৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

এর আগে, গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত হন। এ হিসাবে আগস্ট মাসে প্রাণহানি কমেছে ২৯ দশমিক ৭৬ শতাংশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন