হোম আন্তর্জাতিক আইআরজিসির নৌ-প্রধান তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

আইআরজিসির নৌ-প্রধান তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল দাবি করেছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসে একটি সুনির্দিষ্ট হামলার মাধ্যমে তাংসিরিকে নিশানা করা হয়।

তিনি হরমুজ প্রণালি বন্ধের জন্য দায়ী ছিলেন বলেও ওই কর্মকর্তা জানান।

তবে এ ঘটনার বিষয়ে এখনও ইরান বা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন