হোম খুলনাবাগেরহাট অস্ত্র গুলিসহ বন দস্যু ইয়াসিনকে আটক করেছে কোস্টগার্ড

অস্ত্র গুলিসহ বন দস্যু ইয়াসিনকে আটক করেছে কোস্টগার্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 68 ভিউজ

জসিম উদ্দিন:
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বন দস্যু ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াসিন শেখ কে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার(২৩ মার্চ) দুপুরে কোস্টগার্ড পশ্চিমজোন এর সদর দপ্তর( মোংলায়) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, বিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বন দস্যু ছোট সুমন বাহিনীর সক্রীয় সদস্য সুন্দরবনের ফেলুর খন্ড, বৈধমারি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বন দস্যু ইয়াছিন সেখকে আটক করা হয়।

পরবর্তীতে ইয়াসিন শেখ এর দেওয়া তথ্যের ভিত্তিতে, সোমবার মধ্যরাত ১টায় মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আটককৃত দস্যু ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানায় কোস্টগার্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন