হোম ফিচার অর্পিতার পর এবার আলোচনায় ‘মা’ সিরিয়ালের ঝিলিক

বিনোদন ডেস্ক :

বর্তমানে ওপার বাংলার চর্চিত বিষয় পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী অর্পিতা মুখার্জি। অর্পিতার বাড়িভর্তি টাকার বান্ডেল পাওয়ার খবর সবার মুখে মুখে। এরই মধ্যে আরও এক তারকা এসেছেন আলোচনায়। সাবেক মন্ত্রী মদন মিত্র ও অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।

তারাও ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠ কি না, সেই প্রশ্ন অনেকের। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে অভিনেত্রী শ্রীতমা বলেন, ‘কে বলছে এসব? আমাকে কিন্তু কেউ কিছু বলেননি। এ নিয়ে কেউ কোনো চাপও তৈরি করছেন না।’

মুখে কেউ কিছু না বললেও টালিপাড়ায় জোর চর্চা চলছে। এ তথ্য জানাতেই শ্রীতমা বলেন, ‘আমার সঙ্গে বা যেকোনো তারকার সঙ্গে রাজনীতিবিদদের জড়িয়ে এত কথা কিন্তু অর্থহীন। রাজনীতিতে আসার আগেও অভিনেত্রী শ্রীতমা কিন্তু মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গুণীর কদর করতে জানেন। শিল্পীদের খুব ভালোবাসেন। সেই সূত্রে আমাদের পারস্পরিক আদান-প্রদান থাকেই। আর নির্বাচনে জিতে পৌরমাতা হওয়ার পর রাজনীতিবিদদের সঙ্গে আমার সম্পর্ক একদম পেশাগত। ওরা কেউ আমার মন্ত্রী, বিধায়ক বা সাংসদ। আমি পৌরমাতা। যেমন, মদন মিত্রের এলাকায় আমি পৌরমাতা।’

এর বাইরে মদন মিত্রের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই? জবাবে শ্রীতমা বলেন, ‘হ্যাঁ, আছে তো। ওনাকে আমি আমার বাবার বন্ধু হিসেবে বহু বছর আগে থেকেই চিনি। মদন মিত্রের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। বাবার ওপেন হার্ট সার্জারির সময় মদনদা এবং ওনার পুরো পরিবার আমাদের পাশে ছিলেন। অস্ত্রোপচার থেকে ওষুধ, বাবার চিকিৎসার যাবতীয় দায়িত্ব কামারহাটির বিধায়ক নিজের হাতে তুলে নিয়েছিলেন। বাবা চলে যাওয়ার পরও উনিই আমার বাবার জায়গা নিয়েছেন। মদন মিত্র শ্রীতমা ভট্টাচার্যের অভিভাবক। আর আমাকে নিয়ে গুঞ্জন তো নতুন নয়!’

‘তোমায় ছাড়া ঘুম আসে না মা, স্টার জলসার ‘মা’ ধারাবাহিক নাটকের টাইটেল গান। জনপ্রিয় এ ধারাবাহিকের কেন্দ্রীয় নারী চরিত্রের নাম ঝিলিক। আর চরিত্রটি রূপায়ণ করে দারুণ দর্শকপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে বিজয়ী হন শ্রীতমা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন