হোম অন্যান্যসারাদেশ অবৈধ বালু বরিং ড্রেজারে ভূমি কর্মকর্তার হস্তক্ষেপ

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার ভাঙনকবলিত ইউনিয়ন ১১নং পদ্মপুকুর ইউনিয়ন এখানে বিভিন্ন জলোচ্ছ্বাসের মোকাবেলা করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইউনিয়ন টি এখানে দুঃখ দুর্দশার শেষ নেই মানুষের তার পরেও কিছু কুচক্রী মহল অবৈধভাবে বালু বরিং করে যাচ্ছিল পদ্মপুকুর ইউনিয়ন এর বিভিন্ন মৎস্য চাষের ঘের ও কৃষিজমি থেকে।

তাতে করে মানুষের বাড়িঘর ও হুমকির মুখে বলে মনে করছিল স্থানীয়রা এ ঘটনা স্থানীয় ভূমি কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন কে জানানো হলে তিনি সাথে সাথে সরেজমিনে গিয়ে মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ আজিজের দুইটি বোরিং মেশিন এ বালি ঢুকিয়ে দিয়ে তাদের হ্যান্ডেল নিয়ে নেয়।

তাদেরকে মাল-সামান গুছিয়ে নিয়ে পদ্মপুকুর ইউনিয়ন ত্যাগ করতে বলে সেই সাথে সাথে যারা এধরনের অপকর্মের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ভূমি কর্মকর্তা সেলিম হোসেন এমন কাজ করাতে এলাকার সুশীল সমাজ ভূমি কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন