হোম অন্যান্যসারাদেশ টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০.০০ টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটর সংখ্যা ১৩৪ ভোট কাস্ট হয় ১৩০। এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মনিরামপুর রিসোর্স সেন্টারের কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। অভিভাবক সদস্য ৭ জন নির্বাচন করে ৪ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন অমল বিশ্বাস (৬৯ ভোট), সঞ্জিত কুমার রায় (৬৯ ভোট), মোঃ শফিকুল ইসলাম (৬৫ ভোট), মৃত্যুঞ্জয় বিশ্বাস (৪৭ ভোট)। শিক্ষক প্রতিনিধি হিসাবে ৪ জন নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন গোপাল চন্দ্র বিশ্বাস ও লিটন কুমার কর্মকার। সংরক্ষিত অভিভাবক মহিলা সদস্য পদে নির্বাচিত হন অনারতি মল্লিক।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আমিনুর মোড়ল, রফিকুল মোড়ল, হরিচাঁদ মল্লিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেহালপুর ক্যাম্প ইনচার্জ আতিকুজ্জামান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন