মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় মনিরামপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার নাদড়া পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, লেবুগাতী গোয়ালপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, ইত্যা দাসপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, ঝাঁপা গুরুচরণ পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, রাজগঞ্জ সর্বজনীন দুর্গা মন্দির, মোহনপুর সর্বজনীন দুর্গা মন্দির ও চিনাটোলা সর্বজনীন দুর্গা মন্দিরের কমিটির নেতৃবৃন্দের হাতে এস এম ইয়াকুব আলীর অর্থায়নে পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কাশিমনগর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, যুবলীগ নেতা শিপন সরদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী, সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাতুল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান, উপজেলা কৃষকলীগ নেতা জাকির হোসেন প্রমুখ।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। তিনি আশা ব্যক্ত করেন, যুগ যুগ ধরে বহমান মনিরামপুরে সম্প্রীতি সবসময়ই অঁটুট থাকবে। দুর্গা বিসর্জনের আগ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আওয়ামী লীগীগের সকল নেতৃবৃন্দকে সর্তক থাকতে আহবান জানিয়েছেন।
