হোম অন্যান্যসারাদেশ সাফ জয়ের পর গ্রামের বাড়ি সাতক্ষীরা পাটকেলঘাটা বিনেরপোতায় মাসুরা

অনলাইন ডেস্ক :

সাফ জয়ের পর ৩০ দিনের ছুটিতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বিনেরপোতা গ্রামে ফিরেছেন মাসুরা পারভীন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজ বাড়িতে ফেরেন। তার সঙ্গে দেখা করতে গ্রামের বাড়িতে ভিড় করছেন শুভাকাঙ্ক্ষীরা। স্থানীয়রা তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

বাবা রজব আলী বলেন, মাসুরার এমন জয়ে এলাকাবাসী সবাই খুশি। একের পর এক মানুষ আসছে, সবাই আনন্দ করছে। স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকাবাসী মাসুরাকে সংবর্ধনা দেওয়ার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাসুরাকে সংবর্ধনা দেওয়া হবে। তাছাড়া এলাকাবাসীও সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান,লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম।

মাসুরা পারভীন বলেন, সাফজয়ের পর এই প্রথম বাড়িতে আসার অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। বাবা-মায়ের কাছে আসার ইচ্ছা থাকলেও ঠিকঠাক আসার সুযোগ হয় না। এত বড় একটা জয়ের পর এবার গ্রামে ফিরে আমার অনুভূতিটা কাউকে বোঝানো সম্ভব নয়। বোনকে নিয়ে মেলায় যাব। পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন