হোম জাতীয় মহেশপুর সীমান্তে ৪০ সোনার বারসহ আটক ১

জাতীয় ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০টি সোনার বারসহ শওকত আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শওকত আলী মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে।

বিজিবি খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় জুলুলি যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহ হওয়ায় শওকত আলীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬৫৫ গ্রাম।

বিজিবির এ কর্মকর্তা জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধার করা সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন