আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা তথ্য বিষয়ক কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ এর পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান বলেন, ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে অনেক তথ্য পাওয়া যায়। ফেসবুকে অনেক সময় ভূল তথ্যও পাওয়া যায়। আপনারা কেউ ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না এবং সোশ্যাল মিডিয়ায় কোন ভুল তথ্যে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন না।
তিনি আরো বলেন, সবাই সব সময় সঠিক তথ্য প্রচার করার চেষ্টা করবেন। এ সময় জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, দরগাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিবৃন্দ।
