হোম অন্যান্যসারাদেশ নড়াইলে শেখ হাসিনার জন্মদিনে কওমী মাদ্রাসার শিশুদের খাওয়ালো ছাত্রলীগ

নড়াইল অফিস :

নড়াইলে নানা স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর দুপুরে সদরের সীমাখালী গ্রামের দারুল উলুম মাদ্রাসায় শিশুদের দুপুরের খাবার দিয়েছে জেলা ছাত্রলীগ।

মাদ্রাসা প্রাঙ্গনে শিশুদের সাথে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া শেষে জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূইয়া ও সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীল উপস্থিত থেকে শিশুদের খাবার পরিবেশন করেন। ইউনিয়ন ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসা প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়।

এছাড়া নড়াইল পৌরসভার উদ্যোগে শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে ৭৬ পাউন্ড কেক কেটে উৎসব পালন করেন। জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সুবাসচন্দ্র বোস,প্যানেল মেয়র কাজী জহিরুল হক,রেজাউল বিশ্বাস,শরফুল আলম লিটু সহ ছাত্রলীগের নেতারা কেক কাটায় অংশ নেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন