রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
‘আমরা ছোট বিড়ি ব্যবসায়ী হওয়ায় বড় ব্যবসায়ীদের রোষানলে পড়ে হয়রানির শিকার হতে হচ্ছে। বিড়ির ডিজাইন রেজিস্ট্রেশন, লাইসেন্স ,আয়করসহ সরকারি নিয়ম মেনে বিড়ি উৎপাদন করা হলেও বিভিন্ন সময় আমরা হয়রানির শিকার হচ্ছি। প্রতিকারে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি’ শনিবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবের এসব কথা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মনির ও রুপালী বিড়ির মালিকদ্বয়ের পক্ষে মনির হোসেন।
লিখিত বক্তব্যে দাবি করা হয় রুপালী বিড়ির লাইসেন্স নং-০০১৯৫৯৪০৩/০৯০১, আয়কর টিন (টিআইএন) নং-৫৯১২৩১১৭১৬৫৩, ট্রেড লাইসেন্স ০৫, টিন নং-১২৩০০৫৫৫৪৩২০ এবং ডিজাইন রেজিস্ট্রেশন নং-২০৩৫৭, আয়কর মাসিক চালান কোড নং-১১১৪১০০৫৫০১০১ এবং মনির বিড়ির লাইসেন্স বিন নং-০০২৮৬৭৪৭৯/০৯০১,আয়কর টিন (টিআইএন) নং-১২৩০০৫৫৫৪৩২০ এবং আয়কর মাসিক চালান কোড নং-১১১৩৩০০০৫২২১২। সংশ্লিষ্ট সরকারি কোন পর্যায়ের প্রশাসনের
বিরুদ্ধে অভিযোগ নেই উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বরং তারা ছোট বিড়ি ব্যবসায়ী হওয়ায় শীর্ষ বিড়ি ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীক প্রতিদ্ব›দ্বী মনে করে থাকতে পারে। এজন্য হীনমন্যতায় ভোগা প্রতিদ্ব›দ্বী মনে করা বিড়ি ব্যবসায়ীরা তাদেরকে টার্গেট করে হয়রানি করছে। হয়রানি বন্ধে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রুপালী বিড়ি ফ্যাক্টরির মালিক জাকির হোসেন, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুল আলীম, ইব্রাহিম হোসেন, আব্দুর রশিদ, উজ্জ্বল হোসেন প্রমূখ।
