খেলাধূলা ডেস্ক :
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শনিবার (৩ সেপ্টেম্বর) টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দুদলের গ্রুপপর্বের দেখায় ৮ উইকেটে জিতেছিল মোহাম্মদ নবি বাহিনী।
সুপার ফোরের চার দলের প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলবে। আফগানিস্তান-শ্রীলঙ্কা খেলতে নামছে নিজেদের প্রথম ম্যাচ। অন্য দুই ম্যাচে দুই দলের প্রতিপক্ষই পাকিস্তান ও ভারত।
সুপার ফোরে এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে আফগানিস্তান। অসুস্থ থাকায় একাদশ থেকে বাদ পড়েছেন আজমতউল্লাহ ওমরজাঈ। তার পরিবর্তে দলে ঢুকেছেন সামিউল্লাহ শিনওয়ারি। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে জিতেছিল, সেই ১১ প্লেয়ারকে নিয়েই খেলতে নেমেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো ও দিলশান মদুশাঙ্কা।
আফগানিস্তান একাদশ
হযরতউল্লাহ জাজাঈ, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, নাভিন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।
