ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ৩টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে লাইফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারে রোগীদের কাছ থেকে স্যাম্পেল ও টাকা নিয়ে পরীক্ষার না করে রিপোর্ট প্রদানের মাধ্যমে প্রতারণা করায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানের পরিচালক লিটন কুন্ডকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় ওই ডায়াগনষ্টিক সেন্টারটি সিল গালা করা হয়। এছাড়া হেলথ কিওর ডায়াগনষ্টিক সেন্টারের রিপোর্টে ডাক্তারের নাম অবৈধভাবে ব্যবহার করায় একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, আহম্মদ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সকল কাগজপত্র সঠিক পাওয়া যায়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ্ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির বসু উপস্থিত ছিলেন।
