হোম অন্যান্যসারাদেশ পাটকেল ঘাটায় স্কুল শিক্ষকের বাড়িতে দিন দুপুরে চুরি

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার পাটকেল ঘাটায় দিন দুপুরে এক কলেজ শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। কলেজ শিক্ষক সমিরণ দাস জানান মঙ্গলবার সকালে দশটার সময় কেউ বাড়িতে না থাকায় চোরেরা বাড়ির দ্বিতীয় তলায় রুমের তালা ভেঙে রুমে প্রবেশ করে নগদ দুই হাজার টাকা সারে তিন ভরি ওজনের সোনার গহনা একটি ক্যামেরা ও একটি ব্যাংকের চেক বইয়ের পাতা নিয়ে যায়।

সমীরনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দাস জানান, আমার ছেলে কলেজের শিক্ষক আমার বৌমা প্রাইমারী স্কুলে শিক্ষাকতা করেন। সবাই সকালে কর্মস্হলে চলে যায় এই সুযোগে চোরেরা এসে এসব কর্মকান্ড ঘটায়। ছেলে দুপুর দুই টার সময় বাড়িতে আসার পড়ে চুরির ঘটনা জানতে পারে। সমীরণ এই বিষয়টি পাটকেল ঘাটা থানায় অবহিত করেন।

পাটকেল ঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাদের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন