শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার আটুলিয়া সোয়ারাবিয়া দাখিল মাদ্রাসায় ৯ শিক্ষক কে সতর্ক করার নির্দেশ দিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রতিঠানের প্রধান কে ।
৩০ আগস্ট মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আটুলিয়া সোয়ারাবিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। সে সময় ৯ শিক্ষকে অনুপস্থিত পায়। এসকল শিক্ষক দের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার নির্দেশ দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।
এসব বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের কাছে কোন ৯ জন শিক্ষক উপস্থিত ছিলেনা জানতে চাইলে তিনি কোন প্রশ্নের উত্তর দেন নি। এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্ৰহন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন আপনাদের সাথে বলবো কেন। পাশে থাকাঐ স্কুলের একজন শিক্ষক প্রতিবেদক কে বলেন এসব নিউজ করা লাগবে না আপনাদের এসব জানার কি দরকার।
এদিকে স্থানীয় সুশীল সমাজ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে ভূয়াশী প্রশংসা করছেন।
