হোম জাতীয় মাদারীপুরে সার সংকট সৃষ্টির দায়ে ডিলারের কারাদণ্ড

জাতীয় ডেস্ক :

মাদারীপুরে অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে মহাদেব কুণ্ডু নামে এক ডিলারকে ১৫ দিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর বাজারে অভিযান চালিয়ে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন।

দণ্ডপ্রাপ্ত মহাদেব কুণ্ডু মেসার্স জগদীশ ট্রেডার্সের স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন জানান, বিপুল পরিমাণ সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে -এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ডিলার মহাদেব কুণ্ডুর মালিকানাধীন মেসার্স জগদীশ ট্রেডার্সের তিনটি গুদাম তল্লাশি করে ২৪শ’ বস্তা বিএপি, ২৫ বস্তা ইউরিয়া ও ৫০ বস্তা পটাশ সার মজুত পাওয়া যায়। যা সরকারি নির্দেশনার পরিপন্থি।

তিনি আরও জানান, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ডিলার মহাদেব কুণ্ডুকে ১৫ দিনের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সার মজুত করে কৃত্রিম সংকট করা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন