হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামনের কলারোয়া থানা পরিদর্শন

কলারোয়া (সাক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কলারোয়া থানা পরিদর্শন করেছেন। সোমবার(২৯ আগষ্ট) বিকালে সালামী প্রদান শেষে থানা প্রশাসনের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে থানা চত্বর, ব্যারাক, গুরুত্বপূর্ন রেজিস্টার সহ দাপ্তরিক কাজ পরিদর্শন শেষে হলরুমে থানার দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময়কালে তিনি আইন শৃংখলা সমুন্নত রাখা, মাদক, চোরাচালান,বাল্যবিবাহ, সন্ত্রাসমূলক কর্মকান্ড রোধ সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে পুলিশ সদস্যদের আরো নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার সাথে জনগণের সেবক হিসাবে অর্পিত দায়িত্ব পালন করার উপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার( অপস এ্যান্ড ক্রইম) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক( তদন্ত) হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার জসিম উদ্দীন সহ সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন