হোম জাতীয় মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

জাতীয় ডেস্ক :

মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।

দুদকের মাদারীপুর সমন্বিত অফিসের সহকারী পরিচালক মো. আকতারুজ্জামান জানান, জেলা সদর হাসপাতালে রোগীরা প্রতিনিয়ত হয়রানির শিকার ও প্রতারিত হচ্ছেন- দুদকের জরুরি ১০৬ নম্বরে কল দিয়ে অভিযোগ জানান এক রোগী। পরে প্রধান কার্যালয়ের নির্দেশনায় সদর হাসপাতালে অভিযান চালানো হয়। এ সয়য় দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি। তবে জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্টোরে মজুত ওষুধপত্র পরীক্ষা করা হয়েছে।

দুদকের এই কর্মকর্তা আরও জানান, অভিযানে রোগীদের সঙ্গে অসদাচরণ, কেবিন ও সিট বরাদ্দে ঘুষ নেয়া, অফিস টাইমে চিকিৎসক না থাকাসহ হাসপাতালের বেশকিছু ত্রুটি পাওয়া গেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে সুপারিশ করা হবে।

রোগীদের মানসম্মত সেবা দেয়ার লক্ষ্যে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন