হোম আন্তর্জাতিক মেক্সিকোতে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক :

মেক্সিকোতে তেল কোম্পানি পেমেক্সের একটি গ্যাসের পাইপলাইন বিস্ফোরিত হয়েছে। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, শুক্রবার পাইপ রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পরপরই আগুন আশপাশে ছড়িয়ে পড়তে শুরু করে।

এতে বেশ কয়েকটি বাড়ি, আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। এসময় ভেতরে আটকা পড়াদের নিরাপদে বের করে আনেন তারা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন