হোম অন্যান্যসারাদেশ সাংবাদিকরা অপরাধ তুলে ধরে, আর পুলিশ দমন করে -ঝালকাঠির নবাগত পুলিশ সুপার

ঝালকাঠি প্রতিনিধি :

‘সাংবাদিক আর পুলিশ একই সুতায় গাঁথা। উভয়ই দেশের জন্য কাজ করে। সাংবাদিকরা অপরাধ তুলে ধরে আর পুলিশ অপরাধ দমনে করে। ঝালকাঠি শান্তি প্রিয় জেলা, সরকার আমাকে মানুষের সেবা দিতে এখানে পাঠিয়েছে। আমি আমার কাজে মিডিয়া কর্মীদেরকে পাশে চাই।’

ঝালকাঠিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল একথা বলেন। তিনি বলেন, ‘সন্ত্রাস-মাদকসহ অপরাধের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তবে পুলিশের চেয়ে সাংবাদিকদের সোর্স বেশি থাকে। তাই আমি সাংবাদিকদের সার্বিক সহযোগীতা নিয়ে কাজ করতে আগ্রহী।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় পুলিশ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গনমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের এটাই প্রথম সৌজন্য সাক্ষাত। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সংকর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে এবং সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান।

নবাগত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল’র বাড়ী টাঙ্গাইলের বাসাইল উপজেলায়। তিনি চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর এএসপি পদে যোগ দেন।

চাকুরি জীবনের তিনি বেশি ভাগ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশে কাজ করেছেন। এডিসি রমনা, এডিসি তেজগাঁও, এডিসি লালবাগ এরপর কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন