হোম ফিচার বলিউডের চেয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি শক্তিশালী: অনুপম খের

বিনোদন ডেস্ক :

একের পর এক হিন্দি ছবি যখন ফ্লপ আর বয়কটের মুখে তখন বাজিমাত করেছে অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’। আর সে সাফল্যের হাওয়াতেই বলিউডের চলতি অবস্থা নিয়ে মুখ খুলেছেন তিনি।

তিনি বলেন, হিন্দি ছবির বর্তমান অবস্থার মূল কারণ এখন আর ঠিকঠাক রিসার্চ করে ছবি বানানো হয় না। আমাদের ছবি ভালো এই মনোভাব আরও পিছিয়ে দিচ্ছে বলিউড ইন্ড্রাস্টিকে।

তৈরি করা ছবি দর্শকপ্রিয়তা না পেলে পুরো দোষ দর্শকের। এমনটাই ভাব বলিউড ইন্ড্রাস্ট্রির। অথচ দক্ষিণী ছবিতে এমনটা করা হয় না।

প্রবীণ এই অভিনেতা তাই মনে করেন, বলিউডের চেয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিই বেশি শক্তিশালী।

শুধু তাই নয়, বলিউডের নানা দোষের প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য দিয়েছেন অনুপম খের। তিনি বলেন, নতুন নতুন কাহিনি তৈরি করার পেছনে না ছুটে বলিউড নতুন নতুন স্টার তৈরির পেছনে ছুটে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়েছেন করণ জোহরের বিরুদ্ধেও। তার কথায়, দ্য কাশ্মীর ফাইলস ছবির সাফল্যের পর থেকে করণ তার কোনো ছবিতেই আমাকে সুযোগ দিচ্ছে না। যা কিনা আমাকে হতবাক করেছে। তবে এ বিষয়ে করণ জোহর এখনও কোনো মন্তব্য করেননি।

সূত্র: সংবাদ প্রতিদিন

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন