মণিরামপুর (যশোর)প্রতিনিধি :
দেশের বাইরে থেকে এসে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য যশোরের মণিরামপুরের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদের ডাকবাংলোয় প্রতিমন্ত্রী এ মতবিনিময় করেন।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সহকারী কমিশনার (ভুমি) আলী হাসান, ওসি নুর আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের নেতা গৌতম চক্রবর্তী, এ্যাড, বশির আহম্মেদ খান, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক প্যানেল মেয়র কামরুজ্জামান কামরুল, খানপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, তরুন আওয়ামীলীগ নেতা সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বায়েজিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সরকার, রির্সোস কর্মকর্তা মকবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বিদুৎ কুমার দাস, শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌসী, সমবায় অফিসার তারিকুল ইসলাম, নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন, সাবেক সাধারন সম্পাদক স ম আলাউদ্দিন, গাজী আসাদ, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক চিম্মায় মজুমদার বাবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, পৌর সভাপতি মুনছুর আলী, যুগ্ম আহবায়ক মেহেদি হাসান, সাংবাদিকসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
এ সময় প্রতিমন্ত্রী সরকারী কর্মকর্তা, দলীয় নেতা-কর্মীদের ও বিভিন্ন পেশার মানুষের সুবিধা ও অসুবিধার এবং সার্বিক উন্নয়ন কাজের খোঁজ খবর নেন। বিকালে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মণিরামপুর পাবলিক লাইবেরী, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের উন্নয়ন মূলক কাজের অগ্রগতির পরিদর্শন করেন।
