হোম জাতীয় ‘রোহিঙ্গারা অনেক ভাগ্যবান’

জাতীয় ডেস্ক :

রোহিঙ্গা ট্রাজেডির পঞ্চম বর্ষপূর্তিতে ‘রোহিঙ্গারা অনেক ভাগ্যবান‘ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে চাঁদপুর পৌরসভায় শহরের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (UNDP) প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যখন রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল তখন এদেশের সরকারের কাছ থেকে অভূতপূর্ব সহযোগিতা পেয়েছিল। এটি খুব সহজ নয় যে এত তাড়াতাড়ি বিষয়টি সমাধান হবে। এজন্য রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমার সরকারের ওপর বিভিন্ন দেশের চাপ প্রয়োগ করা প্রয়োজন।

ব্রিটিশ হাই কমিশনার আরও বলেন, রোহিঙ্গারা যদি চায়, তাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে দিতে চাই। আমরা যখনই রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব, তখনই তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। যদি তারা এদেশেই থাকতে চায় তাহলে স্বেচ্ছাসেবীর মাধ্যমে ক্যাম্পে অবশ্যই তাদের স্বাভাবিক জীবনমান ও রোহিঙ্গা শিশুদের লেখাপড়াসহ সার্বিক বিষয় নিশ্চিত করা প্রয়োজন।

এর আগে দুই দিনব্যাপী প্রকল্প পরিদর্শনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নকৃত কাজ মাঠ পর্যায়ে পরিদর্শন করেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার।

এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন, এলজিডির যুগ্ম সচিব মাসুম পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন