হোম অন্যান্যসারাদেশ নড়াইলে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়কে পরম শ্রদ্ধা,ফুলেল সুভেচ্ছা ভালবাসায় বিদায় জানালো জেলা পুলিশ।

নড়াইল অফিস :

অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতী প্রাপ্ত নড়াইলে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়কে পরম শ্রদ্ধা,ফুলেল সুভেচ্ছা ভালবাসায় বিদায় জানালো জেলা পুলিশ। বুধবার (২৪আগষ্ট) বিকালে জেলা পুলিশ লাইন্সে ছিল বীরোচিত বিদায় সম্ভাষনের এ আয়োজন।

পুলিশের প্রচলিত রীতি অনুযায়ী প্রথমে সশস্ত্র ছালামী প্রদান করা হয়। নারী ও পুরুষ সদস্যদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল এতে অংশ নেয়। সালামী গ্রহন শেষে বিদায়ী পুলিশ সুপার দীর্ঘ দেড় বছরের সহযোদ্ধা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে সুভেচ্ছা বিনিমিয় করেন। এসময় এক আবেগঘন পরিবেশের অবতারনা হয় সেখানে। সুভেচ্ছা বিনিময় শেষ করে প্রবীর কুমার রায় প্রিয় কর্মস্থল নড়াইল ত্যাগের উদ্দেশ্যে শেষবারের মতো চড়ে বসেন রাশি রাশি ফুল দিয়ে সাজানো নিজের প্রিয় গাড়িতে। এ সময় অবিরাম ফুলের পাঁপড়ি বর্ষনের মধ্য দিয়ে প্রিয় জেলা পুলিশ প্রধানকে বহনকারি গাড়িটি সকল পুলিশ সদস্য গাদা ফুলের মালায় জড়ানো রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে চলেন। এ ভাবে সেটিকে পুলিশ লাইন্সের প্রধান গেট পর্যন্ত টেনে নেয়া হয়। সেখানে ক্ষনিক বিরতির মাঝে শেষবারের মতো সুভেচ্ছা বিনিময় করেন পেশাগত দায়িত্বে পালনের মধ্য দিয়ে মধুর সম্পর্কে জড়ানো সাংবাদিকদের সঙ্গে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডি আই জি পদে পদন্নোতি প্রাপ্ত অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও আপাদমস্তক একজন পেশাদার পুলিশ কর্মকর্তা জনাব প্রবীর কুমার রায় এরপরই তাঁর বর্তমান কর্মস্থলের উদ্দেশ্যে সবার নিকট থাকে বিদায় নিয়ে নড়াইল জেলা পুলিশ লাইন্সের প্রিয় প্রাঙ্গন ত্যাগ করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন