হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বড়দলে চরিত্রহীন শিক্ষক উত্তমের কুমার মন্ডলের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

চরিত্রহীন শিক্ষক উত্তম কুমার মন্ডল দীর্ঘদিন যাবৎ অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তার এই অবৈধ কর্মকান্ডের ব্যাপারে গ্রামের মানুষ প্রতিবাদ করলে তাদেরকে প্রকাশ্য সায়েস্তা করবেন হুমকি দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করে আসছে। ফলে আশাশুনি উপজেলার বড়দলের বুড়িয়া গ্রামের মানুষ মিথ্যা মামলায় হয়রানী হওয়া সহ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে তার অবৈধ কর্মকান্ডের ব্যাপারে আর কেউই মুখ খুলতে সাহস করেনা। সেকারনে সে বুক ফুলিয়ে এলাকায় নারী উত্যাক্ত করা সহ বিভিন্ন পরিবারে অশান্তি সৃষ্টি করে সুখের সংসার ভেঙ্গে দিচ্ছে। এমন কয়েকটি পরিবারের মধ্যে বুড়িয়া গ্রামের রমেন্দ্র নাথ ব্যানর্জির পুত্র হরিদাশ ব্যানার্জীর স্ত্রীকে কুমন্ত্রনা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করে তাদের সুখের সংসার নষ্ট করে দিয়েছে। এমনি ভাবে উক্ত নারী লোভী চরিত্রহীন লম্পট অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত ১০২ নং বড়দল বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার মন্ডল গ্রামবাসীকে অশান্ত করে তুলেছে। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। পিতামাতার পরে যাদেরকে অভিভাবক হিসাবে সম্মানের আসন দেওয়া হয় সেই শিক্ষক যদি অবৈধ কর্মকান্ড করে বেড়ায় তাহলে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা তার কাছ থেকে কি শিক্ষা আশা করতে পারে। শিক্ষক নামের এই কলঙ্ক শিক্ষক উত্তম মন্ডলের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়ে তাকে গ্রেফতারের দাবী করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী সহ ভুক্তভোগীরা। বৃহষ্পতিবার সকাল ১১ টায় আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া সরকারি বিদ্যালয়ের পরিচালনা কমিটির আয়োজনে ও বুড়িয়া গ্রামবাসীর সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের সামনের সড়কে মানবন্ধন কর্মসূচী চলাকালে উপস্থিত বক্তারা উপরোক্ত কথাগুলি বলেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অনুপম কুমার মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অথিতির বক্তব্য রাখেন আশাশুনি রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি, উপজেলা কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক সাংবাদিক এম এম সাহেব আলী। স্কুল ম্যানেজিং কমিটির উপদেষ্ঠা গোলাম রসুল সানার পরিচালনায় মানবন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বুড়িয়া পূজা উৎযাপন পরিষদের উপদেষ্টা রনেন্দ্র নাথ ব্যানার্জী স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি হরিদাস ব্যানার্জী, আওয়ামীলীগ নেতা জগদীশ চন্দ্র মন্ডল, চিত্তরঞ্জন সরকার, কালীপদ মন্ডল, জয়ন্ত মন্ডল, নারাণ সরকার, বিশু মন্ডল, তৃপ্তি গাইন সুকুমার মন্ডল, সুশান্ত বিশ্বাস, কার্তিক বিশ্বাস, রবীন্দ্র নাথ রায়, সমাজ সেবক সুকুর মালি, আব্দুর রউফ, কৃষকলীগ নেতা প্রতাপ মন্ডল, তরুন মন্ডল, রবীন্দ্র মন্ডল, মনিন্দ্র মন্ডল, তপন মন্ডল, হিরোলাল মন্ডল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মন্টু মন্ডল, চপলা রানী ব্যানার্জীসহ, দলমত নির্বিশেষে এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন