নিজস্ব প্রতিনিধি :
ঘটনাটি ঘটেছে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে মুন্ডা পরিবারের জমি দখলের উদ্দেশ্যে ঐ পরিবারের চার সদস্যকে পিঠিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন নরেন মুন্ডা, রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডা। আহতদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্যামনগর থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
সুত্র মতে. উক্ত এলাকার বকুল সরদারের ছেলে রাশেদুল সরদার এবং এবাদুল সরদার সকাল ৮ টার সময় দেশীয় অস্ত্রে সজ্জিত দু-শতাধিক মানুষ নিয়ে নরেন সরদারের বাড়ি সহ মুন্ডা পাড়াটিকে ঘিরে রাখে এবং নরেন সরদারের (২.৬৬) একর জমি জোর পূর্বক দখলে নেয়। সাথে সাথে ট্রাক্টর দিয়ে চাষ করতে শুরু করে।
এ সময় তারা পাড়াটির কাউকে বাড়ি থেকে বের হতে দেয় নি। বের হলে তাদেরকে খুন করা হবে বলে হুমকি দিতে থাকে। জমির মালিক নরেন সরদার এবং তার ছেলে বউ রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডা বাধা দিতে গেল তাদের উপর অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় গুরুতর জখম হয়ে নরেন সরদার, রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডা জমিতে পড়ে থাকে।
প্রায় ৯টা পর্যন্ত রাশেদুল সরদার এবং এবাদুল সরদার মুন্ডাদেরকে আটকে রেখে জোর পূর্বক জমি দখল করে চাষ করে। রাশেদুল বাহিনী চলে গেলে স্থানীয়রা নরেন সরদার এবং তার ছেলে বউ রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডাকে উদ্ধার করে।
এলাকাবাসী জমি দখলের মুলহোতা এবং হামলাকারী রাশেদুল সরদার ও এবাদুল সরদারসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
কয়েকদিন আগে রাশেদুল সরদার এবং এবাদুল সরদাররা তিন বার নরেন সরদারের উপর হামলা এবং তার জমি দখল নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এছাড়া ২০১৭ সালেও এই জমিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
এই ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভূমি দস্যুদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা স্বদেশ-সাতক্ষীরা, এইচআরডিএফ সাতক্ষীরা, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, জেলা আদিবাসি ফোরাম, সামস্ শ্যামনগর সহ বিভিন্ন সংগঠন।
