হোম ফিচার বিএনপি এই দেশের উন্নয় সহ্য করতে পারে না: আমির হোসেন আমু

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি :

হত্যা কান্ডের মধ্য দিয়ে বিএনপির জন্ম দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, হত্যাকান্ডে মধ্য দিয়ে বিএনপি এই দেশে আবার সাম্প্রায়িকতার রাজনীতি পুনরুদ্ধার করতে চায়। তারা কোন দিন এই দেশের মঙ্গল যাইতে পারে না। তারা কোন দিন বাংলাদেশের উন্নয়নকে ভাল চোখে দেখতে পারে না। তারা প্রত্যেকটি উন্নয়নকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্ঠা করে। তার অর্থ দেশের এই উন্নয়ন তাদের সহ্য হয় না। তাদের গাত্তদাহ হয়। বিএনপির ব্যাপারে প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।

বুধবার বিকেলে ঝালকাঠি শহরের সাধনার মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ-আলমের সভপাপতিত্বে শোক সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহবায়ক মোঃ কামাল শরীফ, জেলা ছাত্র লীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম পারভেজ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, খান আরিফুর রহমান, সালাহউদ্দিন আহমেদ সালেক, যুগ্মসম্পাদক মুজিবুল হক আকন্দ, নুরুল আমিন খান সুরুজ, তরুন কর্মকার, শহর আওয়ামী লীগ সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ প্রমুখ ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন