হোম অন্যান্যসারাদেশ যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করলো ব্যুরো বাংলাদেশ

যশোর অফিস :

নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ।

দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা, বৃক্ষ রোপনসহ নানা কর্মসূচি পালন করা হয়। সকালে শহরের গরীবশাহ সড়কে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম, নিরীক্ষক নুরুজ্জামান, শাখা ব্যবস্থাপক হাসান আলী প্রমুখ। পরে সংস্থার কার্যালয়ে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন